• সিলেট, রাত ১১:০৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual4 Ad Code

প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), এর ট্রাস্টি বোর্ডের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বুধবার অপরাহ্নে এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. উসমান আলী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্বদ্যিালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরসহ বিশ্বদ্যিালয়ের শিক্ষক কর্মকর্তাগণ।

প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ছিলেন- সিলেটের একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষাদরদী ও সমাজহিতৈষী ব্যাক্তিত্ব। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এর প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি ছিলেন। তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরীতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

Manual3 Ad Code

প্রসঙ্গত: প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী গত ২০ নভেম্বর, ২০২৬, (শুক্রবার) সকাল ৭:০৫ মিনিটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com