• সিলেট, রাত ১০:৪৭, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির সাস্ট স্কুল অব ডিবেটের নেতৃত্বে জিহান ও শুভেচ্ছা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
শাবিপ্রবির সাস্ট স্কুল অব ডিবেটের নেতৃত্বে জিহান ও শুভেচ্ছা

Manual4 Ad Code

শাবিপ্রবির সাস্ট স্কুল অব ডিবেটের নেতৃত্বে জিহান ও শুভেচ্ছা

Manual3 Ad Code

শাবি সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্কবিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেটের ত্রয়োদশ কার্যনির্বাহী কমিটির আংশিক তালিকা ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আ. ও. ম. ফোরকানুল গণি জিহান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভেচ্ছা ইসলাম মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘সি’-এর ৪০৯ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদায়ী (দ্বাদশ) কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. সোহাগ মিয়া অন্তর ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম বিন ইসলাম।

Manual4 Ad Code

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ডিবেট ফেডারেশনের বর্তমান সভাপতি ওয়াহিদুল আউয়াল সানি এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তাহসিন ইসলাম।

নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি তিহামী আহমেদ (বিতর্ক) ও আব্দুল্লাহ আল-নুমান (প্রশাসন), সাংগঠনিক সম্পাদক তাহসিন সুবাহ নিবিড়, বিতর্ক পরিচালক মুসাদ্দিকুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক সৈকত রায়, জনসংযোগ সম্পাদক মীর তুহিন ইসলাম, দপ্তর সম্পাদক রেজোয়ান সিদ্দিকী রিজভী এবং প্রকাশনা সম্পাদক মাহফুজা জাহান উর্মিলা।

Manual4 Ad Code

নবগঠিত কমিটির সভাপতি আ. ও. ম. ফোরকানুল গণি জিহান বলেন, “সাস্ট স্কুল অব ডিবেটের ইতিহাস-ঐতিহ্যের পথচলা আমাদের ত্রয়োদশ কমিটি ধারণ ও বহন করবে এবং এর মাধ্যমে নতুন দিগন্তের পথ উন্মোচিত হবে। ক্যাম্পাসের আগের সব ন্যায্য অধিকার আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় কণ্ঠস্বর রেখে আসছি। আশা রাখছি, আমাদের এ কমিটিও সেই ধারা অব্যাহত রাখবে।”

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সংগঠনটির অর্গানাইজিং উইক শেষ হওয়ার প্রায় এক মাস পর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে এখনো প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।”

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com