• সিলেট, রাত ১০:৪৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩ প্রতিষ্ঠানে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
সিলেটে ৩ প্রতিষ্ঠানে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

Manual1 Ad Code

সিলেটে ৩ প্রতিষ্ঠানে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের জকিগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে চিমনিও।একই সঙ্গে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়েছে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ।

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেঙে ফেলা হয় কাঁচা ইট ও ইটভাটার চিমনি।

 

জরিমানার তালিকায় রয়েছে জকিগঞ্জের সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বারঠাকুরীর মেসার্স বি.বি.এফ বারঠাকুরী ব্রিকসকে ২ লাখ টাকা এবং বারহালের মেসার্স মনসুর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual3 Ad Code

এদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৩৫ হাজার টাকা। এর মধ্যে কালিগঞ্জ বাজার এলাকার আব্দুল হারিছ, শরিফুল ইসলাম ও আব্দুল হালিমকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দিপঙ্কর বিশ্বাসকে করা হয় ৫ হাজার টাকা জরিমানা।

 

অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে,বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিভাগের অধীন জেলাগুলোতে নিয়মিত পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com