• সিলেট, রাত ১০:৩৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

Manual1 Ad Code

শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

Manual2 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি

Manual4 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের দক্ষিণ মুক্তাখাই গ্রামের পশ্চিমের মাঠে পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

পঞ্চগ্রাম মানবতার কল্যাণে যুব সংঘের উপদেষ্টা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি জায়েদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলীউল্লাহ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলী, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল সালাম ও জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, ইউপি সদস্য তাজ উদ্দিন, যুবদল নেতা রেবু আহমদ ছাদিক, মধুপুর মানবসেবা পরিষদের সভাপতি নেজাবুল ইসলাম, যুব সংঘের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, অর্থ সম্পাদক কয়েছ আহমদ, প্রচার সম্পাদক অলিউর রহমান ও সদস্য জুয়েল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com