• সিলেট, রাত ৪:৫০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে বন বিভাগের অ*ভি*যা*নে অবৈধভাবে নির্মিত ঘর উ*চ্ছে*দ

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
কমলগঞ্জে বন বিভাগের অ*ভি*যা*নে অবৈধভাবে নির্মিত ঘর উ*চ্ছে*দ

Manual2 Ad Code

কমলগঞ্জে বন বিভাগের অ*ভি*যা*নে অবৈধভাবে নির্মিত ঘর উ*চ্ছে*দ

কমলগঞ্জ প্রতিনিধি

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের অভিযানে সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মিত টিনসেট ঘর উচ্ছেদ করা হয়েছে।

শনিবার দুপুরে কামারছড়া বিটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দায়িত্ব পালনকালে বিট কর্মকর্তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন অবৈধ দখলদার।

Manual7 Ad Code

রাজকান্দি রেঞ্জাধীন কামারছড়া বিটের সূত্রে জানা যায়, স্থানীয় সাংগাই সাপি এলাকায় বনদস্যু একাধিক বন মামলার আসামী কুতুবউদ্দিন সংরক্ষিত বনভ‚মিতে বেআইনিভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে কামারছড়া বিট কর্মকর্তাসহ বিটের স্টাফ ও স্থানীয় ভিলেজার দের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে অপসারণ করা হয়।

Manual4 Ad Code

বনবিট কর্মকর্তা বনপ্রেমিক আহমদ আলী বলেন, কর্মক্ষেত্রে যোগদানের পর থেকে বন অপরাধ উদঘাটন করে অভিযানে অবৈধভাবে আহরিত গর্জন কাঠসহ এক ডায়না কাডসহ দুই জন আসামিকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং বন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও ডেপলছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় প্রায় ২৫ একর জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন সৃজন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জবর দখল হওয়া কামারছড়া বিট অফিস কম্পাউন্ড উদ্ধার করে তারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় বন আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com