• সিলেট, রাত ১১:২৬, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এবার সেনাবাহিনীর অ*ভি*যা*নে চোরাইপণ্য আ-ট-ক

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
সিলেটে এবার সেনাবাহিনীর অ*ভি*যা*নে চোরাইপণ্য আ-ট-ক

Manual6 Ad Code

সিলেটে এবার সেনাবাহিনীর অ*ভি*যা*নে চোরাইপণ্য আ-ট-ক

Manual1 Ad Code

 

সীমান্ত অঞ্চলে চোরাকারবারিদের তৎপরতা রোধে বিজিবির পাশাপাশি এবার সেনাবাহিনীও অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ কসমেটিকসহ একটি নোহা মাইক্রোবাস (রেজি নং: ঢাকা মেট্রো-চ-১১-৬২৭২) আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আনুমানিক সোয়া ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

 

Manual1 Ad Code

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আনুমানিক সোয়া ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় হরিপুর থেকে সিলেটগামী মাইক্রোবাসকে চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ২ হাজার ৭৬৪ পিস ভারতীয় অবৈধ ‘POND’S Bright Beauty’ ফেসওয়াশ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা।

 

Manual7 Ad Code

সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, আটক মাইক্রোবাস ও জব্দকৃত কসমেটিক পণ্য সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com