• সিলেট, বিকাল ৫:৫৫, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক মিজানুর রহমান আর নেই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
সাংবাদিক মিজানুর রহমান আর নেই

Manual3 Ad Code

সাংবাদিক মিজানুর রহমান আর নেই

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: দৈনিক ভোরের কাগজ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual1 Ad Code

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় তিনি সিলেটের শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামে মৃত মনোহর আলীর ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

Manual3 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা নিয়ে চলতি বছরের অক্টোবর মাসে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হয়ে বোনের বাসা শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় অবস্থান করছিলেন। সেখানেই রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি বড়লেখার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ রোববার রাত ৯টায় বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com