শিক্ষার্থী সৈয়দা মাহজাবিনের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভীর শোক
অনলাইন ডেস্ক
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দা মাদিহা মাহজাবিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৬২তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা মাদিহা মাহজাবিন রোগাক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গত ১ ফেব্রুয়ারি রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহজাবিনের এই অকস্মাৎ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী এক শোক বিবৃতিতে বলেন, “মেধাবি শিক্ষার্থী সৈয়দা মাদিহা মাহজাবিনের এই অকস্মাৎ মৃত্যু আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে। আমরা তার বিদেহি আত্মার শান্তির জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদেরকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধরার তাওফিক দান করুন।”