ছাতকে কেন্দ্রীয় শিবিরের প্রচারণা
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানীর দাঁড়িপাল্লা প্রতীকের সমথর্নে ছাতক পৌর শহরে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক জেলা সভাপতি ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন। জেলা শিবিরের বর্তমান সভাপতি মেহেদী হাসান তুহিন, জেলা শিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মিডিয়া সম্পাদক আব্দুল মমিন, ছাতক উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসেন, উপজেলা শিবিরের বর্তমান সেক্রেটারি রবিউল ইসলাম, পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি নাসিম আহমেদ, শিবির নেতা আফজাল হোসাইন, গোবিন্দগঞ্জ কলেজ শিবিরের সভাপতি মতিউর রহমান, জুনেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।