• সিলেট, সকাল ১০:৩৭, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতক-দোয়ারায় ধানের শীষের পক্ষে লুৎফুরের লিফলেট বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছাতক-দোয়ারায় ধানের শীষের পক্ষে লুৎফুরের লিফলেট বিতরণ

Manual2 Ad Code

ছাতক-দোয়ারায় ধানের শীষের পক্ষে লুৎফুরের লিফলেট বিতরণ

Manual6 Ad Code

নিউজ ডেস্ক

Manual3 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রচারণায় লিফলেট বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. লুৎফুর রহমান খান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মাঝে এই প্রচারণা চালানো হয়।

Manual4 Ad Code

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান খান। বুধবার উপজেলার বাংলাবাজার এলাকার প্রধান প্রধান অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে তিনি নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

Manual2 Ad Code

লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান খান বলেন যে, সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। তিনি নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন, এবং জনগণের সাথে নিবিড় সু-সম্পর্ক বজায় রেখে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম পাশা রিগেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান খলিল,যুব দলের সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদল সভাপতি শিহাব উদ্দিন শিহাব, যুগ্ন-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ন-আহ্বায়ক রুবেল তালুকদার, যুগ্ন-আহবায়ক মনিরুদ্দীন, যুগ্ন-আহবায়ক কাউসার আলম, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মেরাজুল ইসলাম, শাহ আলম রফিক, সদস্য বাহার উদ্দিন, আখতার হোসেন, নুরুল আমিন, দুলাল মিয়াসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

গণসংযোগে বাংলাবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com