• সিলেট, সকাল ১০:৪৭, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

Manual3 Ad Code

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

 

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত গুরুত্বপূর্ণ আসন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

মঙ্গলবার শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছে গেছে। শান্তি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী টহলে রয়েছে।

Manual6 Ad Code

এবারের নির্বাচনে এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত মোহাম্মদ কয়ছর আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান তুষার, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদ ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ (নির্বাচন বর্জন করেন)। প্রার্থীদের লড়াইয়ে আসনটিতে মোহাম্মদ কয়ছর আহমদ ও ব্যারিস্টার আনোয়ার হোসেনের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।

Manual6 Ad Code

শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মোট ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২ ‘শ ১ জন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৮২৭ জন। শান্তিগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এ আসনে মোট ১৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে জগন্নাথপুরে ৯০টি এবং শান্তিগঞ্জে ৫৭টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Manual4 Ad Code

নির্বাচনী দায়িত্ব পালনে জগন্নাথপুরে ভূমি জরিপের উপ-প্রকল্প পরিচালক এ এইচ এম জামেরী হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার গোলাম সাকিব খান।

অন্যদিকে, শান্তিগঞ্জে সরকারি আবাসন পরিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক নাহিদ-উল-মোস্তাকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ ও শান্তিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সহকারী রির্টানিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, ‘জগন্নাথপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য আমরা সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ করেছি। প্রতিটি কেন্দ্রে সময়মতো নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com