• সিলেট, বিকাল ৫:৫১, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

Manual1 Ad Code

বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

Manual1 Ad Code

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।

Manual8 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে ড. এনামুল হক চৌধুরী বলেন, সদ্য অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিজয়ী হয়েছে বিএনপি। বিশেষ করে সিলেট-১ আসনে নির্বাচিত বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে নির্বাচিত বিএনপির এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান তিনি। একই সাথে বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের বিজয়ী করায় বৃহত্তর সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী মজলুম জননেতা তারেক রহমানের নেতৃত্বে প্রতি আস্থা রেখে গণতন্ত্রকামী জনতা বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে। সিলেটের ৫টি আসনে বিজয়ী বিএনপির ৫ নবনির্বাচিত এমপিদের সকলেই যোগ্য। তাদের সুযোগ্য নেতৃত্বে সিলেটে অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আমার প্রত্যাশা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছবে। ইনশাআল্লাহ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com