ভার্থখলা স্বর্ণালী সংঘের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি শাহজাহান ও সম্পাদক রেজা
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ভার্থখলা স্বর্ণালী সংঘের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এস এম শাহজাহান সভাপতি এবং রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এম মন্তাজির আহমদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মুমেদ উদ্দিন আহমেদ। আহ্বায়ক কমিটি এই সভার আয়োজন করে।
এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পূর্বে কমিটির মেয়াদ শেষ হওয়ায় স্বর্ণালী সংঘের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল।
এই পরিস্থিতিতে গত ৪ জুন ভার্থখলা পঞ্চায়েতবাসী এক সাধারণ সভার আয়োজন করে। ওই সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করা হয়। একই সাথে এস এম শাহজাহানকে আহ্বায়ক ও রেজাউল করিম রেজাকে সদস্যসচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আবার গতিশীল হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।