• সিলেট, সন্ধ্যা ৭:৫১, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শ্বশুর বাড়ি থেকে আলী হোসন গ্রে/ফ/তা/র

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
সিলেটে শ্বশুর বাড়ি থেকে আলী হোসন গ্রে/ফ/তা/র

Manual1 Ad Code

সিলেটে শ্বশুর বাড়ি থেকে আলী হোসন গ্রে/ফ/তা/র

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জের উত্তরকুল এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual6 Ad Code

পুলিশের দাবি, আলী হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে হাড়িকান্দি এলাকার সাবু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সিলেটভিউ-কে জানান, উত্তরকুল এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতার আলী হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। পরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহিম সরকার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com