• সিলেট, রাত ২:৪৯, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে ফের ফুটবল খেলা নিয়ে সং*ঘ*র্ষ, আ হ ত ২৫

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬
হবিগঞ্জে ফের ফুটবল খেলা নিয়ে সং*ঘ*র্ষ, আ হ ত ২৫

Manual7 Ad Code

হবিগঞ্জে ফের ফুটবল খেলা নিয়ে সং*ঘ*র্ষ, আ হ ত ২৫

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ফের দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইউনুছ মিয়া (৫৫)

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে ফুটবল খেলা নিয়ে যশের আব্দা গ্রামের আহমদ আলীর ছেলে জয় এর সাথে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাক প্রতিবন্দ্বি স্বপন মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে জয় স্বপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টির জের ধরে রবিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Manual5 Ad Code

আহতদের মধ্যে আজেদা (৪৫), আমিনা (৫০), আলতাই (৫০), আলফু মিয়া (৪৫), ইয়াছিন (৩০) আহাদ (৫৫), হৃদয় (১৯), ইউনুছ মিয়া (৫৫) সাদত (৩০), কাছুম আলী (৬৫), রুচেনা (৫০), ইছাক (৪৫), সুজন (৩৬)কে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইউনুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Manual5 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে পুুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com