• সিলেট, দুপুর ২:৫০, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি মুজিব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
কমলগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি মুজিব

Manual4 Ad Code

কমলগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি মুজিব

কমলগঞ্জ প্রতিনিধি

Manual2 Ad Code

 

 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিলেট বিভাগের সর্ব্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ঢাকায় শপথ গ্রহণ শেষে রবিবার দুপুরে নিজ এলাকায় আসলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Manual6 Ad Code

নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ¡াসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। ঢাকা থেকে সড়কপথে নিজ এলাকায় প্রবেশদ্বার শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ও পরে কমলগঞ্জের প্রবেশদ্বার নুরজাহান পয়েন্ট এলাকায় আসলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাসভবনে আসার আগ পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে নির্বাচনী এলাকার ভোটার ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের প্রতি বিপুল ভোটে বিজয়ী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে সম্মান দিয়েছেন, তা চিরস্মরণীয়। মৌলভীবাজার-৪ আসনের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এই এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি র্বদা অঙ্গীকারবদ্ধ।

Manual2 Ad Code

তিনি বলেন, এ বিজয় এলাকার সর্বস্তরের মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন এই দায়িত্ব সম্মানের সাথে পালন করতে পারি আল্লাহ’র কাছে এই প্রার্থনা। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তিনি মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

 

Manual1 Ad Code

এ সময় জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্নাসহ উপজেলা ও পৌর বিএনপিম
অঙ্গ ও সহযেগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দির সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com