• সিলেট, রাত ১০:২৭, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে’

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬
‘সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে’

Manual7 Ad Code

‘সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে’

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই বাংলাদেশি। এই সম্প্রীতিই দেশের অন্যতম শক্তি।

Manual2 Ad Code

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও শাপলাবাগ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আজ ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে পূজামণ্ডপ পরিদর্শন করছেন। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রামে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক দিনে তিনটি বিভাগীয় শহরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন—এটি প্রথম।’

তিনি বলেন, ‘আমরা মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা সারা দেশে ছড়িয়ে পড়েছি, যাতে শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। গত তিন দিন ধরে আমি আমার নির্বাচনী এলাকা, সিলেট মহানগর ও মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। প্রতিটি জায়গায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই বাংলাদেশি। আমাদের এই সম্প্রীতি যেন আরও সুদৃঢ় হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

এ সময় শ্রমমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতারা, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com