• সিলেট, সকাল ১১:২৬, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে বিএনপি সরকার: এমপি মুজিবুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে বিএনপি সরকার: এমপি মুজিবুর

Manual1 Ad Code

সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে বিএনপি সরকার: এমপি মুজিবুর

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual8 Ad Code

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, ‘এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি সরকার কাজ করবে। এলাকার চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ যে ২৯টা জাতিগোষ্ঠীর বসবাস, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, সেগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

Manual7 Ad Code

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার প্রবেশদ্বার ‘চা কন্যা ভাস্কর্য’ এর সামনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রথমবারের মতো নিজ এলাকায় এসে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এলাকার সকল নেতৃবৃন্দের ও সাধারণ মানুষের কষ্টের ফসল। আপনারা যে আমাকে ফুলের তোড়া দিয়েছেন, সেটি উপজেলা বিএনপির আহ্বায়কের মাধ্যমে উপজেলা ও পৌরবাসীকে উৎসর্গ করলাম। আমার উদ্দেশ্যই হচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জকে ঢেলে সাজানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা।’

সংসদ সদস্য বলেন, ‘মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার সাতগাঁও ইউনিয়নের ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকার সড়কটি ঝুকিপূর্ণ। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ছবি তুলতে আসেন। কিন্তু হাইওয়ে সড়কের পাশেই ছবি তোলার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই আমি সড়কটি প্রশস্থ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করব এই এলাকাটি যেন তারা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাতে শ্রীমঙ্গলে পর্যটকরা এসেই একটা ভালো অনুভূতি পায়।’

Manual5 Ad Code

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়–, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুব দলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জালাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

পরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্স পরিদর্শনে করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীদের জন্য দুধ সরবরাহ করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com