• সিলেট, বিকাল ৩:৪২, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের চাওয়া-পাওয়া পূরণই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
জনগণের চাওয়া-পাওয়া পূরণই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

Manual2 Ad Code

জনগণের চাওয়া-পাওয়া পূরণই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। তাই জনগণের চাওয়া-পাওয়া পূরণ করাই হবে সরকারের একমাত্র লক্ষ্য।

রবিবার গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি জনবান্ধব সরকার। কেউ সরকারের পরিচয়ে সাধারণ মানুষের ক্ষতির কারণ হবেন না। রাজনীতি কোনো পেশা নয়, এটি জনগণের অধিকার রক্ষার দায়িত্ব।

গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল হতে হবে। সরকারি দলের প্রচার-প্রচারণার হাতিয়ার হিসেবে নয়, বরং দেশের অভ্যন্তরীণ বিষয় জনগণের সামনে তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করতে হবে। মাঠপর্যায়ের সাংবাদিকদের চাকরি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

Manual3 Ad Code

বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্সের পাশাপাশি কৃষিই অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা সহজে বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্র কিনতে পারেন। পাশাপাশি ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

নিজ নির্বাচনী এলাকা সরিকল ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সুফল প্রমাণিত হয়েছিল। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, শিল্পায়নের কারণে বনায়ন ও সবুজায়ন কমে যাওয়ায় জলবায়ু ও পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তাই খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com