• সিলেট, সকাল ১১:৫৩, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোয়া ১১ কোটি টাকা ছি/ন/তা/ই: সিলেট সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সোয়া ১১ কোটি টাকা ছি/ন/তা/ই: সিলেট সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা

Manual1 Ad Code

সোয়া ১১ কোটি টাকা ছি/ন/তা/ই: সিলেট সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা

অনলাইন ডেস্ক

ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি জনিকে ভারতে পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা বড়ছড়া থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জনি সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বড়ছড়ার গণি মিয়ার ছেলে।

সুনামগঞ্জ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর তুরাগ থানা পুলিশকে গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে। বুধবার গ্রেফতার জনিকে তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মার্চ রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগ।

মানি প্ল্যান্ট লিংক লিমিটেড নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়িতে করে ওই টাকা বহন করা হচ্ছিল। বুথে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেডে যাচ্ছিল গাড়িটি। পথে একদল ছিনতাইকারী একটি মাইক্রোবাস আড়াআড়ি দাঁড় করিয়ে টাকা বহনকারী গাড়িটি থামায়। এরপর মাইক্রোবাস থেকে ১২ থেকে ১৫ জন সশস্ত্র ছিনতাইকারী ফিল্মিস্টাইলে নেমে গাড়ির দরজা অস্ত্রের মুখে খুলে ফেলেন। ছিনতাইকারীদের একজন নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেন। মানি প্ল্যান্টের কর্মীদের চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মেরে টাকাভর্তি চারটি ট্রাংক ছিনিয়ে নিয়ে বীরদর্পে সটকে পড়েন।

ওই মামলায় ইতোপুর্বে ১৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের ১২ জনই আদালতে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যেও ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, ছিনতাইয়ের ২০ লাখ টাকায় কেনা একটি বিলাসবহুল চার চাকার গাড়ি।

Manual6 Ad Code

ওই মামলায় চার্জশিটভুক্ত পলাতক দুই আসামির মধ্যে জনিকে মঙ্গলবার রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গ্রেফতার করেন।

২০২৫ সালের ১৯ জানুয়ারি ডাচ-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ঘটনায় জড়িত ১৫ ছিনতাইকারির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট (অভিযোগ) দাখিল করেছেন মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগের তদন্তকারী অফিসার।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com