• সিলেট, রাত ১:১৫, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে: ইসি মাছউদ

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৬
ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে: ইসি মাছউদ

Manual6 Ad Code

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে: ইসি মাছউদ
অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে।

তিনি বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে, সে সিদ্ধান্তের জন্য সংসদের প্রথম অধিবেশনের অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে তিনজন সেরা রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com