• সিলেট, রাত ১:১১, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ের প্রলোভনে ধ*র্ষ*ণ, র‌্যাবের খাঁচায় বদিউজ্জামান

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
বিয়ের প্রলোভনে ধ*র্ষ*ণ, র‌্যাবের খাঁচায় বদিউজ্জামান

Manual4 Ad Code

বিয়ের প্রলোভনে ধ*র্ষ*ণ, র‌্যাবের খাঁচায় বদিউজ্জামান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

বিয়ের প্রলোভনে দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বদিউজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার চালবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. বদিউজ্জামান (৩০) বিশ্বম্ভরপুর থানার কুটিপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

জানা যায়, এক প্রবাসী দুই সন্তানের জননীকে বিয়ের প্রেমের ফাঁদে ফেলে তার স্বামীকে তালাক দেওয়ায় বদিউজ্জামান। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ১২ অক্টোবর রাতে তার নিজের বাসায় ধর্ষণ করে। এরপর একাধিক স্থানে তাকে একাধিকবার ধর্ষণ করলেও বিয়ের বিষয়টি এড়িয়ে যান। পরে ভিকটিম প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা (নং ৫/২/৩/২০২৬) দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বদিউজ্জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual6 Ad Code

তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com