• সিলেট, রাত ৩:০৯, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কালনী নদীর তীর থেকে অবৈধ মাটি কাটায় যুবকের কা রা দ ণ্ড

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
কালনী নদীর তীর থেকে অবৈধ মাটি কাটায় যুবকের কা রা দ ণ্ড

Manual5 Ad Code

কালনী নদীর তীর থেকে অবৈধ মাটি কাটায় যুবকের কা রা দ ণ্ড

Manual6 Ad Code

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালনী নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে শিব্বির মিয়া (২৫) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার এ অভিযান পরিচালনা করেন।

Manual6 Ad Code

দণ্ডপ্রাপ্ত শিব্বির মিয়া স্থানীয় অজুদ মিয়ার ভাতিজা বলে জানা গেছে। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কালনী নদীর তীরের মাটি কেটে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করে আসছিল। এতে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে শুক্রবার সেখানে সাঁড়াশি অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় হাতেনাতে আটক হওয়ার পর শিব্বির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, “নদীর পাড় ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। যারা অবৈধভাবে নদীর মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Manual8 Ad Code

অভিযান শেষে জব্দ করা সরঞ্জাম স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসনের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com