সুনামগঞ্জে বনফুলসহ ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জ*রি*মা*না
নিজস্ব প্রতিবেদক
খাদ্যে ভেজালসহ বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জ।
অভিযানে সার্বিক সহযোগীতা করে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
এসময় সুনামগঞ্জ সদরের বনফুল ৫ হাজার, অশোক বিশ্বাসের কলার আড়ৎকে ৩০ হাজার, সিম্পলকে ২ হাজার, তাওসিয়া গ্যাস হাউসকে ৩ হাজার ও সিটি ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।