• সিলেট, রাত ৮:২২, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নববধূ নি খোঁ জ, থানায় স্বামীর জি ডি

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
নববধূ নি খোঁ জ, থানায় স্বামীর জি ডি

Manual4 Ad Code

নববধূ নি খোঁ জ, থানায় স্বামীর জি ডি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে বিয়ের ১২ দিনের মাথায় জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এই ঘটনায় শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী।

Manual7 Ad Code

জয়া দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের (২৬) স্ত্রী। তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামে।

Manual1 Ad Code

জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১১ দিন আগে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের সঙ্গে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫নং ওয়ার্ডের জামাই পাড়ায় স্বামীর কাকার বাসায় বেড়াতে আসেন। পরে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকা শ্বশুরের বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বামী ও তার স্বজনরা। এরপর চয়ন তালুকদার সদর থানায় জিডি করেন।

Manual7 Ad Code

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এক নববধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com