অবশেষে র্যাবে জালে রাজত্ব
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ থেকে হুমায়ুন কবির রাজত্ব (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
সোমবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিাবর (১৫ মার্চ) সন্ধা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-৩ যৌথভাবে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানাধীন মিরপুর ইউনিয়নের সিরামসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
হুমায়ুন কবির নেত্রকোনো জেলার মদন থানাধীন চানগাঁও শাহাপুর এলাকার মৃত আতর আলী তালুকদারের ছেলে।
তিনি মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার (নং ২,০৭, ৯৯) আসামি।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।