• সিলেট, সন্ধ্যা ৬:১৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বানিয়াচংয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি ডা. জীবন

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
বানিয়াচংয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি ডা. জীবন

Manual4 Ad Code

বানিয়াচংয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি ডা. জীবন

Manual2 Ad Code

বানিয়াচং প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে বানিয়াচংয়ের বড়বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে বড়বাজারকে সাতটি অঞ্চলে ভাগ করে দলীয় নেতাকর্মীদের সাতটি টিমে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।

এ সময় বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান, আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানসহ বিএনপি’র রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এমপি ডা. জীবন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বানিয়াচংকে নিজের এলাকা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার সার্বিক দেখভালের দায়িত্বও তার ওপর বর্তায়।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র ময়লা না ফেলে দোকানের সামনে নির্ধারিত পাত্রে বর্জ্য ফেলতে হবে।

Manual2 Ad Code

এক প্রশ্নের জবাবে সিলেটভিউকে তিনি জানান, বড়বাজার দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে গ্যানিংগঞ্জ বাজার, আদর্শবাজার, ৫/৬ নম্বর বাজারসহ উপজেলার সবকটি বাজারে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

Manual6 Ad Code

এছাড়াও, ভবিষ্যতে এ কর্মসূচি পুরো বানিয়াচং উপজেলায় বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com