• সিলেট, দুপুর ১:১৯, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের জাদুকাটায় বালি চুরি ঠেকাতে গিয়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ৩২৪ জনের বি রু দ্ধে মা ম লা

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
সুনামগঞ্জের জাদুকাটায় বালি চুরি ঠেকাতে গিয়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ৩২৪ জনের বি রু দ্ধে মা ম লা

Manual5 Ad Code

সুনামগঞ্জের জাদুকাটায় বালি চুরি ঠেকাতে গিয়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ৩২৪ জনের বি রু দ্ধে মা ম লা

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে খনিজ বালি উত্তোলন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী।

মামলায় ঘাগটিয়া গ্রামের আবু লাহাব, আবু তালিব, ইকবাল, আবুবক্কর, লাউরগড়ের খাজা মাইনুদ্দীন, বালিয়াঘাটের সাদ্দাম, তরং গ্রামের নজির, ঘাগটিয়ার তাওহিদ, সয়দুল, রিমন, সুলেমান, সাহেদ, মনর, মাসুক, সুলতান, আল আমিন, রাহিদুর, রুমান, মাহমুদ, সাহজ উদ্দিন, সামসু আলম, আকারদস, রমিজ ও খাইরুলসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা অবৈধভাবে জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি উত্তোলন করছিলেন। এতে নদীর প্রাকৃতিক ভূ-প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এবং নদীর পানি প্রবাহের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়। এ সময় সরকারি দায়িত্ব পালন করতে গেলে আসামিরা সংগবদ্ধভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা ও নৌপুলিশ সদস্যদের ওপর পাথর ও বোল্ডার নিক্ষেপ করে হামলা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে। একই সঙ্গে আনুমানিক ৫ লাখ টাকার খনিজ বালি চুরির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান অভিযান পরিচালনা করতে যান জাদুকাটা নদীর পশ্চিম তীরের ঘাগটিয়া গ্রামের জালোর টেক এলাকায়। এ সময় বালু চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায়।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। নদী তীর সংরক্ষণ ও অবৈধ বালি-পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com