• সিলেট, রাত ৩:৫০, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের দ্বিতীয় দিনেও মানুষ ঢাকা ছাড়ছে

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও মানুষ ঢাকা ছাড়ছে

Manual3 Ad Code

ঈদের দ্বিতীয় দিনেও মানুষ ঢাকা ছাড়ছে
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

ঈদের আগে যাত্রীদের চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন ঈদের পরেই। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। তারা বলছেন, ঈদের পরের ছুটির সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান তারা। এছাড়া, স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়ে আজ অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। আগামীকাল থেকে ঢাকায় ফেরত আসা যাত্রীর চাপ বাড়বে।

Manual2 Ad Code

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, ‘এবারের ঈদ যাত্রাটা স্বস্তির ছিল, শেষ মুহুর্তে এসে কুমিল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এর প্রভাব যাতায়াতে পড়েনি, এখন ট্রেন চলাচল স্বাভাবিক।’

Manual2 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। সকালবেলায় ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে দেখা যায়। ট্রেনের ভেতরে তো বটেই, দরজার সামনে, সংযোগস্থল এমনকি ছাদেও যাত্রী উঠতে দেখা গেছে।

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com