• সিলেট, দুপুর ১:১৫, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ঈদ আনন্দে বের হয়ে লা*শ হয়ে ফিরলেন তাঁরা

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
সিলেটে ঈদ আনন্দে বের হয়ে লা*শ হয়ে ফিরলেন তাঁরা

Manual2 Ad Code

সিলেটে ঈদ আনন্দে বের হয়ে লা*শ হয়ে ফিরলেন তাঁরা

শান্তিগঞ্জ প্রতিনিধি

Manual7 Ad Code

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় দুই বন্ধুর। এঘটনায় আরও এক বন্ধু আহত হয়েছেন।

 

 

রবিবার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সাফিকুল ইসলাম (২৮)। আহত বন্ধু গুলজার আহমদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আরোহীরা গুরুতর আহত হন।

Manual8 Ad Code

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

অপরদিকে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 

আহত অপর বন্ধু গুলজার আহমদ বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual3 Ad Code

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন জানান, আহত তিনজনের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন এবং গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, আহত আরেকজনকে সিলেটে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর বেদনায়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com