• সিলেট, সকাল ১১:৫৭, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গ ণ*হ*ত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশকে স্মরণ

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
গ ণ*হ*ত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশকে স্মরণ

Manual5 Ad Code

গ ণ*হ*ত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তালেব ও কৃপেন্দ্র দাশকে স্মরণ

Manual8 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার উজানীগাঁও গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

Manual1 Ad Code

আরও উপস্থিত ছিলেন- সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রব, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিতেশ চন্দ্র বর্মন, জেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাফিকুজ্জমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া প্রমুখ।

অপরদিকে, সকাল সাড়ে ১১টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com