• সিলেট, দুপুর ২:৫০, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ থেকে শুরু হল ‘শাহ আবদুল করিম লোকউৎসব’

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
আজ থেকে শুরু হল ‘শাহ আবদুল করিম লোকউৎসব’

Manual7 Ad Code

আজ থেকে শুরু হল ‘শাহ আবদুল করিম লোকউৎসব’

দিরাই প্রতিনিধি

Manual7 Ad Code

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শুরু হচ্ছে দুই দিনব্যাপি শাহ আবদুল করিম লোকউৎসব-২০২৬।

একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি ও বাউল সম্রাট শাহ আবদুল করিম–এর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

আয়োজক সূত্রে জানা যায়, ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) উজানধল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই লোকউৎসব। প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে ভোর পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী, লোকসংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

উৎসবে শাহ আবদুল করিমের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি বাউল দর্শন ও লোকসংস্কৃতি নিয়ে আলোচনা সভারও আয়োজন থাকবে। তাঁর বিখ্যাত গান—”শুনবে কি বুঝবে কি ওরে মন বুদ্ধা? এই দুনিয়া মায়াজালে বাঁধা”—সহ আরও অনেক জনপ্রিয় গান পরিবেশিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual3 Ad Code

শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও করিম তনয় শাহ নূর জালাল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা বাউল সম্রাটের স্মৃতিকে ধারণ করে এই আয়োজন করেছি। নতুন প্রজন্মের কাছে তাঁর দর্শন ও গান পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর উৎসবটি আয়োজন করছে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এবং বাস্তবায়নে রয়েছে শাহ আবদুল করিম পরিষদ ও স্থানীয় ধলগ্রামবাসী।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com