• সিলেট, বিকাল ৫:৫৪, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়ারাবাজার থেকে অমল দাসকে গ্রে ফ তা র

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬
দোয়ারাবাজার থেকে অমল দাসকে গ্রে ফ তা র

Manual1 Ad Code

দোয়ারাবাজার থেকে অমল দাসকে গ্রে ফ তা র

Manual4 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি

 

Manual6 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাসকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

তিনি দোয়ারাবাজারের ডুমবন্দ গ্রামের মৃত শৈলেন দাসের ছেলে।

Manual8 Ad Code

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের জের ধরে গত চার বছর ধরে তিনি তার পিত্রালয়ে অবস্থান করছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যায় প্রধান আসামি অমল দাস কৌশলে সুনামগঞ্জের ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ডেকে নেয় তাকে। পরে সিএনজিতে করে বিভিন্ন স্থানে নিয়ে সারারাত পাশবিক নির্যাতন চালানো হয় তার ওপর। পরে ভোররাতে অজ্ঞান অবস্থায় ভিকটিমকে একটি খড়ের ঘরে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরদিন সকালে গুরুতর অবস্থায় ভিকটিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ জানায়, মামলার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকালে সুনামগঞ্জ শহরতলীর মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি অমল দাস (৪০)কে গ্রেফতার করা হয়। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

 

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com