• সিলেট, দুপুর ২:৫৫, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী

Manual8 Ad Code

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি

দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাস চাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

Manual3 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যে পরিসংখ্যান করেছি ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে যেন অনলাইনে ক্লাস যায়। তবে সম্পূর্ণ অনলাইনে যদি যাই, তাহলে আমরা আবার অসামাজিক হয়ে যাব।’

Manual8 Ad Code

তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোতে অনলাইন এবং অফলাইন দুইভাবেই পাঠদান চালানোর পরিকল্পনা করছে। এজন্য সপ্তাহে ৬ দিন পাঠদান কার্যক্রম পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা সব ধরনের বাংলা-ইংরেজি মিডিয়াম স্কুলগুলো অনলাইন এবং অফলাইন মুডে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় আমরা আমাদের পরিকল্পনা উত্থাপন করব। এর পর যে সিদ্ধান্ত হয়, সেটি বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে এখন থেকে স্কুলগুলো ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন খোলা রেখে অনলাইন ও অফলাইন ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com