• সিলেট, দুপুর ১:২৯, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ

Manual1 Ad Code

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এবং তাঁর সমর্থকেরা।

রোববার (১৬ নভেস্বর) বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ থাকায় দুই দিকে শত শত যানবাহন আটকে পড়ে; এ সময় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

এ আসনে বিএনপি এবার প্রার্থী ঘোষণা করেছে সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনকে। প্রার্থী ঘোষণার পর থেকেই নেতা-কর্মীরা কলিম উদ্দিন আহমদ ও মিজানুর রহমান চৌধুরীকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

Manual3 Ad Code

সমাবেশে বক্তব্য দিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘গত ১৬ বছর ধরে সব বাধা উপেক্ষা করে আমি মাঠে ছিলাম। ২০০৯ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ২০১৮ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছিলেন। দুর্দিনে আমি নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম।’

প্রার্থী ঘোষণায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল এবারও আমাকে প্রার্থী করা হবে। নেতা-কর্মীরাও সেটাই চেয়েছিলেন। কিন্তু অন্য নাম ঘোষণায় সবাই বিস্মিত ও হতভম্ব।’

প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি রোদ-বৃষ্টি, ঝড়-তুফানে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। বিএনপিকে ভালোবাসি। আশা করি দল এখানে প্রার্থী পরিবর্তন করবে।’

Manual1 Ad Code

সমাবেশে আরও বক্তৃতা দেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ প্রমুখ ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com