• সিলেট, সকাল ৯:৫৪, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে পৃথক সং*ঘ*র্ষে প্রাণ গেল ২ জনের

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
দিরাইয়ে পৃথক সং*ঘ*র্ষে প্রাণ গেল ২ জনের

Manual4 Ad Code

দিরাইয়ে পৃথক সং*ঘ*র্ষে প্রাণ গেল ২ জনের

Manual5 Ad Code

দিরাই প্রতিনিধি

দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪ টার দিকে সাদিরপুর গ্রামের আব্দুল হামিদের ধান শুকানোর খলার ওপর দিয়ে ওই গ্রামের মাসুম মাটিবাহী ট্রলি গাড়ি চালানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘন্টাব্যাপী সংঘর্ষে আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৫) বুক টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা নিহত আহাদ নুরসহ আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক ডা. মনি রানী আহাদ নুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত কয়েকজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গুরুতর আহত সাদিরপুর গ্রামের রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Manual8 Ad Code

একই সময়ে রফিনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় মো. গিয়াসউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রফিনগর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

জানা যায়, ঘটনার আগের দিন রফিনগর গ্রামের আব্দুল জিহাদের একটি হাঁস নিখোঁজ হয়। এ ঘটনায় আব্দুল জিহাদ দায়ী করেন নিহত মো. গিয়াসউদ্দিনকে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার বেলা ৫ টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে মো. গিয়াসউদ্দিন বুকে টেঁটা বিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় লোকজন নিহত মো. গিয়াসউদ্দিনসহ আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. গিয়াসউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ৫ জন দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী পৃথক সংঘর্ষে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com