• সিলেট, বিকাল ৩:৩৮, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে একজনের কা রা দ ন্ড

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
কমলগঞ্জে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে একজনের কা রা দ ন্ড

Manual1 Ad Code

কমলগঞ্জে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে একজনের কা রা দ ন্ড

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

 

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ৪টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৮ টায় রানীরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

জানা যায়, রানীর বাজার সংলগ্ন ধলাই নদীর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাকের চালকসহ ১৫ জনকে আটক করা হলেও ১৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মালিক মিয়া (৪৪) অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু পরিবহনের কাজে নিয়োজিত ৪টি ট্রাক জব্দ করা হয়। অভিযান চলাকালে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে আইনগত সহযোগিতা প্রদান করে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য কারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com