• সিলেট, সকাল ৬:৪৩, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন এমপি মুজিব

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন এমপি মুজিব

Manual7 Ad Code

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন এমপি মুজিব

কমলগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ, আদমপুর ইউনিয়নের ছনগাঁও (হেরিং বোন বন্ড) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, রামেশ্বরপুর রাস্তা, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পতনঊষার ইউনিয়নে বাগজুর খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

Manual3 Ad Code

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।

Manual5 Ad Code

অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com