• সিলেট, সকাল ৮:৪৯, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

Manual3 Ad Code

গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বৈশাখী শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

Manual5 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা আনন্দ-উচ্ছ্বাসে মুখর করে তোলে পুরো জনপদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। গানে-বাদ্যে প্রাণবন্ত এ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বর্ণিল পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া, ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বাউল শিল্পীগোষ্ঠী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com