• সিলেট, রাত ৮:৫৮, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
নোয়াখালীতে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি : নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ অনুষ্ঠানে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর।

Manual6 Ad Code

সোমবার বিকেল সাড়ে ৪টায় বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বলেন, বিএনপি ক্ষমতার লোভে জালিমে পরিণত হচ্ছে, তারা আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় মসজিদ দখল নিতে চাচ্ছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উচিত চাঁদাবাজি পরিহার করে দলের পরিষ্কার ও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা। এই ফ্যাসিস্ট সংস্কৃতিকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের বিরোধিতা বন্ধ করে মানুষকে সাথে নিয়ে গঠনমূলক কাজ করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। আর যদি ইসলাম, কুরআন ও মসজিদের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, বিগত ষোল বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রশিবিরকে দমন করার বহুবিধ প্রয়াস চালানো হয়েছে কিন্তু তারা ক্রমেই ব্যর্থ হয়ে নিঃশেষ হয়েছে। নতুনভাবে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, তারাও নি:শেষ হয়ে যাবে। তিনি বিএনপির প্রতি গঠনমূলক রাজনীতি গ্রহণের আহবান জানান এবং নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলাকারীদের দ্রত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com