• সিলেট, সন্ধ্যা ৭:৫১, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের তারাপুর বাগানে রিনা ও বিপন আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
সিলেটের তারাপুর বাগানে রিনা ও বিপন আ ট ক

Manual8 Ad Code

সিলেটের তারাপুর বাগানে রিনা ও বিপন আ ট ক

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ০৩ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

শনিবার (২৫ এপ্রিল) রাত ১ টার দিকে জালালাবাদ থানাধীন তারাপুর চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- তারাপুর চা বাগান হাজরাবাড়ী এলাকার মৃত বিরেন্দ্র উরাং-এর ছেলে বিপন উরাং (৩২) এবং মৃত মন্তই মোদীর স্ত্রী রিনা মোদী (৪৫)।

Manual7 Ad Code

পুলিশ জানায়, তারাপুর চা বাগানের হাজরাবাড়ী এলাকায় বিপন উরাং (৩২) এর বসত বাড়ীতে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে বিপন উরাং-এর দেওয়া তথ্যের ভিত্তিতে তার প্রতিবেশী রিনা মোদী (৪৫) এর ঘরে তল্লাশি চালান। অভিযানে রিনা মোদীর হেফাজত থেকে আরও ২০০ গ্রাম গাঁজা এবং ১০০০ মিলিলিটারের ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা (নং-২০/২৫/৪/২৬) দায়ের করে আদালতের সোর্পদ করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কতা মো. মনজুরুল আলম।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com