• সিলেট, সকাল ১০:৫০, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে সিলেট র‌্যাবের কব্জায় তারা ৩ জন

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
যে কারণে সিলেট র‌্যাবের কব্জায় তারা ৩ জন

Manual4 Ad Code

যে কারণে সিলেট র‌্যাবের কব্জায় তারা ৩ জন

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৩ জনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তাদের দাবি, ওরা মাদক ব্যবসায়ী।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার কেজাউরা এলাকা থেকে ২২৩ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুরের মাঝাইর এলাকার মো. বিল্লাল উদ্দিনের ছেলে মো. সাখাওয়াত হোসেন (২১), মো. রওশন মিয়ার ছেলে মো. রাজু আহমেদ ওরফে রাজন আলী (১৯) এবং জয়নগর এলাকার বাবুল মিয়ার ছেলে তানবীর আহমেদ সাগর (২৩)।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com