‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- চট্ট/২৪২৩) নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করে। শুক্রবার (১ মে) সকালে ইউনিয়নের শিবগঞ্জস্থ কার্যালয় থেকে বের হয়ে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি মো: আব্দুল বারেক হাওলাদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দীন মিজান-এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহিম, শ্রম সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য রুকন উদ্দিন, শাহপরান থানা শাখা সেক্রেটারি ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সদস্য ফরিদ আহমদ, মনির হোসেন, মোয়াজ্জেম হোসেন, আব্দুর রব, মো: সানাউরসহ ইউনিয়নের সাধারণ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গৃহ নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখছেন। অথচ আজও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই শ্রমিকদের অধিকার হরণ করতে পারবে না। বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য সরকারি বীমা সুবিধা এবং বিশেষ সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার দাবি জানান। র্যালি শেষে সকল শ্রমিকের মধ্যে মে দিবসের শুভেচ্ছা বিনিময় করা হয়। বিজ্ঞপ্তি