• সিলেট, রাত ১:০৫, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুর ভারতীয় ঔষধ, জিরা ও কাঠ জব্দ

admin
প্রকাশিত মে ৫, ২০২৬
মাধবপুর ভারতীয় ঔষধ, জিরা ও কাঠ জব্দ

Manual5 Ad Code

মাধবপুর ভারতীয় ঔষধ, জিরা ও কাঠ জব্দ

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি

Manual6 Ad Code

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা ও কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)।

 

Manual1 Ad Code

সোমবার (৪ মে) রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সোমবার ভোর ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকের ভেতরে পাথর ও বস্তার নিচে অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ঔষধ ও জিরা পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় এগুলো জব্দ করা হয়।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপি এলাকার হরিণখোলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করা হয়।

 

Manual2 Ad Code

জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৫ বিজিবি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com