• সিলেট, রাত ১১:২৫, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শাহাবউদ্দিন হ/ত্যা: গ্রে ফ তা র ৫

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
সিলেটে শাহাবউদ্দিন হ/ত্যা: গ্রে ফ তা র ৫

Manual5 Ad Code

সিলেটে শাহাবউদ্দিন হ/ত্যা: গ্রে ফ তা র ৫

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার চালক শাহাব উদ্দিন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাবউদ্দিন হত্যা মামলায় কানাইঘাটের ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) ও তার ৪ ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২), এবং কিবরিয়া (১৯) আসামি করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে তাদেরকে আটক করে পুলিশ। পরবর্তীতে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, গাড়ির সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় আটক ৫ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে নিহত শাহাবউদ্দিন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এরপর আশঙ্কাজনকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাবউদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com