• সিলেট, সন্ধ্যা ৬:০৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

Manual7 Ad Code

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর।

Manual6 Ad Code

বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে। দুই আয়োজক দেশের মোট চারটি ভেন্যুতে ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কাঠমান্ডু।

আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হয়ে এই আসর চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও স্বাগতিক বাংলাদেশের সব গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে সিলেটে এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

 

আগামী ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ইয়াং টাইগ্রেসরা। একই ভেন্যুতে বিকেলে অন্য ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়া।

Manual5 Ad Code

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল উন্নীত হবে ‘সুপার সিক্স’ পর্বে। সুপার সিক্সে উঠে আসা দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং সেখান থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

 

Manual5 Ad Code

আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। ৬ ফেব্রুয়ারি একই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে কোনো কারণে খেলা না হলে ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com