• সিলেট, রাত ১১:২৫, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, ঠাঁই নেই হোটেল-রিসোর্টে

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, ঠাঁই নেই হোটেল-রিসোর্টে

Manual6 Ad Code

পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, ঠাঁই নেই হোটেল-রিসোর্টে

নিজস্ব প্রতিবেদক

 

শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকের ঢলে উপচে পড়ছে সিলেট। নগরীর চা বাগান থেকে শুরু করে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে এখন দর্শনার্থীদের সরব উপস্থিতি। পর্যটকদের চাপে হোটেল-মোটেল ও রিসোর্টের অধিকাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। ফলে শেষ মুহূর্তে সিলেটে আসা অনেক পর্যটক পড়েছেন আবাসন সংকটে। হোটেল-রিসোর্টে রুম খালি না পেয়ে কেউ স্বজনের বাসায় উঠছেন, আবার কেউ থাকার জায়গা না পেয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে আশ্রয় খুঁজছেন।

 

Manual6 Ad Code

 

এদিকে পর্যটকদের বাড়তি চাপকে কেন্দ্র করে প্রাইভেট কার ও মাইক্রোবাসের ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে একদিকে আবাসন সংকট, অন্যদিকে বাড়তি যাতায়াত খরচের চাপে বিপাকে পড়েছেন অনেক পর্যটক। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি বেড়েছে।

শারদীয় দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে সিলেটে ছুটে আসছেন পর্যটকেরা। নগরীর মালনীছড়া, লাক্কাতুরা ও তারাপুর চা বাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে মানুষের ঢল নেমেছে। চা-গাছের সারি, সবুজে ঘেরা টিলা ও মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন হাজারো দর্শনার্থী। ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।

বুধবার (২১ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চা বাগানগুলোতে পর্যটকদের ব্যাপক ভিড়। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে বিভিন্ন জেলা থেকে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এসব এলাকা।

জানা যায়, সিলেট জেলার প্রায় পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে। ফলে নতুন করে আসা অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও পর্যটনকেন্দ্রের কাছাকাছি হোটেলগুলোতে নতুন করে কক্ষ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

 

এমন পরিস্থিতিতে অনেক পর্যটক রাত কাটানোর জন্য বিকল্প ব্যবস্থা খুঁজছেন। কেউ স্বজনের বাসায় উঠছেন, কেউ পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছেন। আবার হোটেলে কক্ষ না পেয়ে মাজার প্রাঙ্গণে আশ্রয় নেওয়ার ঘটনাও ঘটছে।

 

কুমিল্লা থেকে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন ঋতুপর্ণা ঘোষ। তিনি বলেন, নতুন পুত্রবধূকে নিয়ে সিলেটে বেড়াতে এসেছি। পরিবারের সবাইকে নিয়ে প্রথমবার সিলেটে ঘুরতে এসে মুগ্ধ হয়েছি। ছবি ও ভিডিওর চেয়ে বাস্তবে চা বাগানের সৌন্দর্য অনেক বেশি। তবে এখানে হোটেল ভাড়া একটু বেশি মনে হচ্ছে। এছাড়া প্রাইভেট কারের ভাড়াও বেশি দাবি করছেন চালকরা।

 

 

পর্যটক সিরাজুল ইসলাম বলেন, সময় পাই না। ঈদ-পূজার ছুটি পেলে বেড়াতে বের হই। প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়েছিলাম। পরে চা বাগান দেখতে এসেছি। সুযোগ পেলেই সিলেট ঘুরতে আসি। দুদিন থাকব। তিনি আরও জানান, পূজার আগে যে জায়গায় যেতাম ২ হাজার টাকা সেখানে গুনতে হচ্ছে ৪ হাজার টাকা।

চট্টগ্রামের সবুজ তালুকদার বলেন, হোটেলে রুম খালি পাই নি। আম্বরখানা-জিন্দাবাজারের কয়েকটা হোটেলে ঘুরে থাকার ব্যবস্থা হয় নি। বাধ্য হয়ে মাজারে থাকছি। দেখি হোটেলে কোনো ব্যবস্থা হয় কীনা।

 

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন পর্যটনকেন্দ্র ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন সিলেটভিউ২৪ডটকমকে জানান, এসএমপির নিয়মিত টহলের পাশাপাশি পূজার ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ মোবাইল পেট্রোল টিম কাজ করছে। পর্যটনকেন্দ্রগুলোর বাইরেও পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। কোনো পর্যটক সমস্যায় পড়লে পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

 

 

সিলেট হোটেল, মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নূরী জুয়েল জানান, তাদের হোটেলের কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। কোনো রুম খালি নেই। অনেক পর্যটককে রুম খালি না পেয়ে মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে।

Manual6 Ad Code

 

 

Manual1 Ad Code

নগরের জিন্দাবাজার, তালতলা, আম্বরখানা, বন্দরবাজার ও শাহজালাল মাজার গেট এলাকার হোটেলগুলো পর্যটকদের আতিথেয়তা দিতে প্রস্তুত থাকলেও প্রায় সবগুলো হোটেলে নতুন করে কক্ষ পাওয়া যাচ্ছে না। আগে থেকে বুকিং দিয়ে রাখা পর্যটকেরা স্বস্তিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে শেষ মুহূর্তে আসা পর্যটকদের পড়েছেন ভোগান্তিতে। এর সঙ্গে প্রাইভেট কার ও মাইক্রোবাসের ভাড়া বৃদ্ধির অভিযোগ যুক্ত হওয়ায় তাদের ভ্রমণ ব্যয়ও বাড়ছে।

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ ছুটিকে কেন্দ্র করেই সিলেটে পর্যটকের ঢল নেমেছে।

শহর খুঁজুন

 

চা বাগানের পাশাপাশি ভোলাগঞ্জের সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও লালাখালসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ব্যাপক ভিড় দেখা গেছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com