• সিলেট, সকাল ৭:৪১, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অ ভি যা ন, হাউজবোটে জরিমানা

admin
প্রকাশিত জুন ১, ২০২৬
টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অ ভি যা ন, হাউজবোটে জরিমানা

Manual6 Ad Code

টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অ ভি যা ন, হাউজবোটে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকৃতির অপরূপ লীলাভূমি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য এবং শান্ত-স্নিগ্ধ পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ৬টি হাউজবোটকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়েছে।

 

রবিবার (৩১ মে) দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু হাউজবোটের বিরুদ্ধে পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগ বাড়তে থাকে। বিশেষ করে সংরক্ষিত ও নিষিদ্ধ ‘কোর জোনে’ প্রবেশ, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার এবং প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য পানিতে ফেলে পরিবেশ দূষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

 

অভিযান চলাকালে কয়েকটি হাউজবোটকে হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেখা যায়। এছাড়া অনেক নৌযানে উচ্চ ক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মকাণ্ড হাওরের বন্যপ্রাণী, অতিথি পাখি এবং সামগ্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

 

 

Manual5 Ad Code

মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি হাউজবোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের কাছ থেকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।

Manual4 Ad Code

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন। এই হাওরের অনন্য জীববৈচিত্র্য, জলজ সম্পদ এবং অতিথি পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com