• সিলেট, রাত ১২:০৮, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদাপাথরে পর্যটকদের নিরাপত্তায় দশ নম্বর নৌকা ঘাট ব্যবহারের নির্দেশ

admin
প্রকাশিত জুন ৪, ২০২৬
সাদাপাথরে পর্যটকদের নিরাপত্তায় দশ নম্বর নৌকা ঘাট ব্যবহারের নির্দেশ

Manual6 Ad Code

সাদাপাথরে পর্যটকদের নিরাপত্তায় দশ নম্বর নৌকা ঘাট ব্যবহারের নির্দেশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভোলাগঞ্জ দশনম্বর নৌকা ঘাট ব্যবহার করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (৪জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

এছাড়া কলাইরাগ এলাকায় একটি সাইবোর্ড গালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বরাত দিয়ে লেখা হয় সাদাপাথরে পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করুন। কালাইরাগ হয়ে বাংলাদেশ ভারত সীমান্তের মধ্য দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে ইজারাদারদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারার শর্ত মেনে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঘাট পরিচালনা করা হচ্ছে। সার্বিক এই কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসন অবগত।

 

Manual6 Ad Code

সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে ভারত সীমান্তপথ ঘেঁষে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশ করছেন।

এভাবে সীমান্তপথ ঘেঁষে সাদাপাথরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে প্রাণহানির ঝুঁকি যেমন আছে। মানবপাচার চক্রের খপ্পরে পড়ার শঙ্কাও বিদ্যমান। তাই, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে কালাইরাগের ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যা সাদা পাথর পর্যটন ঘাট ও পার্কিং এলাকা ইজারাগ্রহিতা হিসেবে দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

 

বিজ্ঞপ্তিতে আরো বা হয় নৌকা ঘাট পরিচালনায় এই সুষ্ঠু ব্যবস্থাপনাকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়াচ্ছে। ফলে পর্যটক ও সর্বসাধারণের মধ্যে একটি নেতিবাচক বার্তা যাচ্ছে।

ফলে বিষয়টি সম্পর্কে একটি পরিস্কার ধারণা দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানানো হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে বিকল্প কোনো পথে যাওয়ার চেষ্টা না করে ভোলাগঞ্জ দশ নম্বর নৌকাঘাট হয়ে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com