• সিলেট, রাত ১০:২৭, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

যৌথ বাহিনীর অ*ভি*যা*নে ৫ প্রতিষ্ঠানকে জ রি মা না

admin
প্রকাশিত জুন ৪, ২০২৬
যৌথ বাহিনীর অ*ভি*যা*নে ৫ প্রতিষ্ঠানকে জ রি মা না

Manual8 Ad Code

যৌথ বাহিনীর অ*ভি*যা*নে ৫ প্রতিষ্ঠানকে জ রি মা না

নিজস্ব প্রতিবেদক

পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির দায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

 

বুধবার (৪ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

Manual5 Ad Code

 

র‌্যাব জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮, ৪২, ৪৩ ও ৪৫ ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- মুসলিম সুইট মিটের মালিক ফয়সাল হোসেনকে ১৫ হাজার টাকা, বনফুল অ্যান্ড কোংয়ের মালিক রিফাতকে ৮ হাজার টাকা, ইসওয়ান স্টোরের মালিক জাহিদ খানকে ১০ হাজার টাকা, ফাল্গুনী স্টোরের মালিক মিহির তালুকদারকে ১০ হাজার টাকা এবং অনুরাগ সুইট মিটের মালিক বানীপদ রায়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com